রাজশাহীতে পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজশাহী ব্যুরো

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক মামলায় ৬ জন ও অন্যান্য মামলায় ৫ জন রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, রাজশাহী মেট্রোপলিটনের থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।