জৈনপুরী খানকা (দরবার) শরীফে মাসিক তাফসির, জিকির ও দোয়া মাহফিল

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

গত শনিবার ৩/১৪ ব্লক জি কাজী নজরুল ইসলাম রোড লালমাটিয়া মোহাম্মাদপুর ঢাকাস্থ 'আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা ও রাহমানিয়া জৈনপুরী খানকা (দরবার) শরীফ কমপ্লেক্সের উদ্যোগে মাসিক তাফসির, জিকির ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। সভাপতিত্ব ও তাফসীর করেন উপমহাদেশের বিশিষ্ট আলেমেদীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধর্মপ্রচারক ও ইসলামী আলোচক হযরত আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা। মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ মাওলানা কারী রওশন আরা নূরীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মাদ্রাসা ও দরবার শরীফের অত্র মাহফিলে বক্তব্য রাখেন পীরজাদা আলহাজ এসএম জিল্লুর রহমান আজাদ। এবং প্রিন্সিপাল আলহাজ মাওলানা কারী রওশন আরা নূরী, মাহফিলের বিশেষ আকর্ষণ ছিল পীর সাহেবের কনিষ্ঠ কন্যা লন্ডন ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত সাইয়েদা মুকার রামা মেহেকের (প্রাঞ্জল) ভাষায় বক্তব্য পেশ এবং পীরজাদা সৈয়দ মিশকাতুর রহমান জৈনপুরী প্রমুখ। পীরজাদা সৈয়দ হোমাইয়াদ মাবরুক ও হাফেজ মাওলানা আব্দুল আউয়াল সাহেব মিলাদ পাঠ করেন।