নড়াইলে সর্বজনীন পেনশন মেলা ও মতবিনিময় সভা

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

'সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন' প্রতিপাদ্যকে সামনে রেখে সর্বজনীন পেনশন মেলা ২০২৬ ও মতবিনিময় সভা নড়াইল জেলায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, নড়াইল ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান আলেক, জাতীয় পেনশন কর্তৃপক্ষের সহকারী মহাব্যবস্থাপক মো. আলমগীর হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরে আলম সিদ্দিক। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি