কক্সবাজারে কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযান

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

কক্সবাজারে কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে ২০ হাজার পিস ইয়াবা এবং মিয়ানমারে পাচারকালে ডিজেল ইঞ্জিন ও ইঞ্জিনের সরঞ্জমাদি জব্দ করা হয়। গতকাল সোমবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন নাজিরপাড়া এলাকায় নাফ নদীতে সোমবার সকাল ৯টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত নদীতে অভিনব কায়দায় পাচারের উদ্দেশ্যে জালের ফ্লোটিং বয়ের সঙ্গে বাঁধা ভাসমান অবস্থায় একটি সাদা প্যাকেটে মোড়ানো প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি