মেঘনা নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

জাপান-বাংলাদেশ অষ্টম প্লাটফর্ম মিটিংয়ের সিদ্ধান্তের আলোকে শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্পে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেছে জাপানি প্রতিষ্ঠান মিয়াগাওয়া কেনসেটসু কনস্ট্রাকশন লিমিটেড। গতকাল সেতু ভবনে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সঙ্গে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতের সময় এ আগ্রহ ব্যক্ত করেন। বৈঠকে শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণের সম্ভাব্যতা, কারিগরি দিক এবং যৌথ সহযোগিতার বিভিন্ন বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের শুরুতে সেতু সচিব প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের চলমান বিভিন্ন মেগা প্রকল্প ও ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে তাদের অবহিত করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি