সিলেটে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সিলেট প্রতিনিধি
সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন ফাঁড়ির টহল দল এসব অভিযান চালায়। বিজিবি জানায়, কালাইরাগ, ডিবির হাওর, লাফার্জ, প্রতাপপুর, সোনারহাট, তামাবিল, মিনাটিলা, দমদমিয়া, সংগ্রাম ও বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির টহল দল সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
এসব অভিযানে বিপুল পরিমাণ গরু, মহিষ, কম্বল, জিরা, চা-পাতা, প্রসাধনী সামগ্রী, বিস্কুট, টায়ার টিউব, চিনি ও জুস জব্দ করা হয়। অভিযানে বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ রসুনও জব্দ করা হয়। জব্দকৃত পশু ও পণ্যের মূল্য ৪৫ লাখ ৮৭ হাজার ৯৬০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
