এনএসইউতে নবনিযুক্ত বার কাউন্সিল ও হাইকোর্টের আইনজীবীদের সংবর্ধনা

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) আইন বিভাগে সদ্য স্নাতক সম্পন্ন করে বাংলাদেশ বার কাউন্সিল ও হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়া শিক্ষার্থীদের সম্মানে গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। নর্থ সাউথ ইউনিভার্সিটি ল' এন্ড মুটিং সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজিত হয়। পেশাজীবনের নতুন অধ্যায়ে পদার্পণ করা এসব কৃতী শিক্ষার্থীকে তাদের অর্জনের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে নবনিযুক্ত আইনজীবীরা তাদের পেশাগত যাত্রার অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন। বিশেষ করে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির পরীক্ষার প্রস্তুতি, একাডেমিক জীবনে পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়া এবং আদালতে কাজের বাস্তব অভিজ্ঞতা নিয়ে তারা মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি