ঢাবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস উদযাপিত হবে ১৭ সেপ্টেম্বর
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের উদ্যোগে আগামী বৃহস্পতিবার 'আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৬' উদযাপিত হবে। অণুজীবের বৈচিত্র্য, মানবকল্যাণে এর গুরুত্ব এবং জীবনবিজ্ঞানভিত্তিক শিক্ষা, গবেষণা ও কর্মজীবনের সম্ভাবনা সম্পর্কে তরুণ শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও সচেতনতা সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। স্বাগত বক্তব্য প্রদান করবেন অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শাকিলা নার্গিস খান। দিনব্যাপী এ আয়োজনে তিনটি আমন্ত্রিত বক্তৃতা অনুষ্ঠিত হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
