বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল পরিদর্শন করেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির নির্বাহী প্রধান দাতো' প্রফেসর ড. মোহাম্মদ শাতার বিন সাবরান এবং মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির পরিচালক আবদুল সামান বিন তাইপ এই পরিদর্শনে উপস্থিত ছিলেন। এ সময়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসেন খান, পূর্ণকালীন সদস্য মো. এমদাদুল হক, প্রফেসর ড. আহমেদ আবদুল্লাহ জামাল, প্রফেসর ড. মো. শাহ এমরান, প্রফেসর ড. মো. ওয়াকিলুর রহমান; শিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব আবদুল খালেক; মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল; কাউন্সিলের সচিব প্রফেসর এ.কে.এম.মুনিরুল ইসলাম এবং কাউন্সিলের কর্মকর্তারা। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের বর্তমান অবস্থা ও ভবিষ্যত পরিকল্পনা বিস্তারিত উপস্থাপন করেন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো. ওয়াকিলুর রহমান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি