বিএমইউতে সেপ্টেম্বর আন্তর্জাতিক গাইনোকোলজিক্যাল ক্যান্সার সচেতনতা মাস উদ্বোধন
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের উদ্যোগে গতকাল মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে 'ক্যান্সার নিয়ে নীরব নয়, সচেতন হই। লজ্জা নয়, সময়মতো চিকিৎসাই হোক আমাদের শক্তি' এই স্লোগান নিয়ে ইন্টারন্যাশাল গাইনোকোলজিক্যাল ক্যান্সার এ্যাওয়ারনেস মানথ (International Gynecological Cancer Awareness Month) উদ্বোধন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে বিএমইউ এর গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগ ও ভারতের মেডিস্থান হেলথকেয়ার-অলকিউর উদ্যোগে এবং এশিয়ান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস এর বিশেষজ্ঞ চিকিৎসকদের সহায়তায় 'ওভারিয়ান ক্যান্সার: বিয়ন্ড সার্জারি' শীর্ষক একটি বৈজ্ঞানিক অধিবেশন ও সিএমই এবং স্ক্রিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
