'ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সপ্তম বর্ষ'- খুলনা বিভাগের বাছাইপর্ব কাল

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো 'ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সপ্তম বর্ষ'-এর খুলনা বিভাগের বাছাইপর্ব কাল শুক্রবার 'খুলনা জিলা স্কুল' প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে খুলনা বিভাগ থেকে এ বছর ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে নিবন্ধিত সকল শিক্ষার্থীকে সকাল ৯টায় 'খুলনা জিলা স্কুল'-এ উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। 'বাংলায় জাগি ভরপুর'- এই বিশ্বাসকে ধারণ করে ইস্পাহানি টি লিমিটেড বাংলা ভাষার এ প্রতিযোগিতা আয়োজন করে চলেছে দেশের প্রতিটি বিভাগে। এ প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের দক্ষতা যাচাইয়ের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি