মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারি আটক। গতকাল বুধবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন ডেইলপাড়া এলাকায় গত মঙ্গলবার বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকার একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা, নগদ ২ হাজার ২০০ টাকা ও ৪টি মোবাইল ফোনসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি