চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযান

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযানে একটি ভারতীয় ট্রাকসহ ৭০৮ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও ৫টি বেনারসি শাড়ি এবং ১৩৫টি ভারতীয় বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন ও একটি ইজিবাইক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব মালামালের আনুমানিক সিজারমূল্য ৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার টাকা। গত বুধবার রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি চৌকষ টহলদল সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী মুসলিমপুর এলাকায় শাহাবাজপুর কলেজের সম্মুখস্থ পাকা সড়কে অভিযান পরিচালনা করে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি