বিশ্ব ওজোন দিবস পালিত
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর ওজোনস্তর রক্ষার উদ্দেশ্যে বিশ্ব নেতৃবৃন্দ কানাডার মন্ট্রিল শহরে মন্ট্রিল প্রটোকল নামে একটি প্রটোকল স্বাক্ষর করে। দিবসটি স্মরণীয় করে রাখা এবং ওজোনস্তর রক্ষার জন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯৫ সন থেকে বিশ্ব ওজোন দিবস বিশ্বব্যাপী পালিত হচ্ছে। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি কর্তৃক এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'Global action for a cooler planet-Celebrating 10 years of sustainable cooling'. এবারের প্রতিপাদ্যে 'Celebrating 10 years of sustainable cooling' বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গত ১০ বছরে বিশ্ব টেকসই শীতলীকরণের ক্ষেত্রে যে অগ্রগতি করেছে, তা উদযাপনের পাশাপাশি ভবিষ্যতে আরও দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হচ্ছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
