অসুস্থ যাত্রীকে চিকিৎসা সহায়তা প্রদান কোস্ট গার্ডের

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক যাত্রীকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড। গত শুক্রবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গত শুক্রবার ভোলা থেকে ঢাকাগামী 'এমভি কর্ণফুলী-১৩' লঞ্চ মুন্সিগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে এক যাত্রী হঠাৎ শ্বাসকষ্টজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এসময় লঞ্চে থাকা এক যাত্রী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর '১৬১১১'-এ কল করে সহায়তা চান। সংবাদ পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডারসহ দ্রুত উক্ত লঞ্চে পৌঁছে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি