বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস-২০২৬ উপলক্ষে র্যালি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

'ভয় নয়, সচেতনতা। বিলম্ব নয়, সময়মতো চিকিৎসা' এই স্লোগান নিয়ে প্যাডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ এর উদ্যোগে শিশু ক্যান্সার সচেতনতায় গতকাল শনিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউতে বর্ণাঢ্য র্যালি ও ঢাকার জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শিশু ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের প্রাথমিক সতর্কতামূলক লক্ষণ সম্পর্কে অভিভাবকদের অবহিত করা এবং সময়মতো সঠিক চিকিৎসা গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে এসব কর্মসূচি পালন করা হয়। বিশ্বব্যাপী প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিশু ও কিশোর-কিশোরী ক্যান্সারে আক্রান্ত হয়। বাংলাদেশেও শিশু ক্যান্সার একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে যথাযথ চিকিৎসা শুরু করা গেলে অনেক শিশুর সুস্থ হয়ে ওঠার সুযোগ থাকে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
