ডেসকো এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ দ্রুত সম্প্রসারণের উদ্যোগ
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

'জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে প্রতিষ্ঠানপ্রধান এবং বাড়ির মালিক হিসেবে আমাদের যে সুযোগ রয়েছে তা যেন কাজে লাগানো যায় সেজন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রতিবছর আমাদের এনার্জি খাতে ৪০ থেকে ৪৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয় সরকারকে। আমাদের সরকারের জন্য এটা কিন্তু অনেক বড় রকমের বোঝা। সরকার, প্রতিষ্ঠান এবং মালিকপক্ষ সবাই যদি নিজেদের এই সুযোগকে কাজে লাগিয়ে সৌর বিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগী হয় তাহলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব। এতে করে সরকারের ভর্তুকি কমে আসবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
