দ্বিতীয় চীন-বাংলাদেশ রাউন্ডটেবিল

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

শিক্ষা ও গবেষণার পাশাপাশি সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি হ্রাস, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, দুই দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে এসব ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব। গতকাল সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত 'Second China-Bangladesh Roundtable on Governance Experience Exchange' শীর্ষক রাউন্ডটেবিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি