ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৮৯৭ মামলা

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৮৯৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ডিএমপির ট্রাফিক বিভাগ গত সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১০৮, লালবাগ বিভাগে ১৫৪, মতিঝিল বিভাগে ৩০৭ ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৯৬টি মামলা হয়েছে। এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৯২, মিরপুর বিভাগে ৫৫০, উত্তরা বিভাগে ৬৫১ ও গুলশান বিভাগে ৪৩৯টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৬২৩টি গাড়ি ডাম্পিং ও ১৭৫টি গাড়ি রেকার করা হয়েছে।