রূপকথার 'প্রাণভোমরা' এবার iScreen এর ওয়েব সিরিজে
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

প্রাচীন বাংলার রূপকথায় বহুল পরিচিত 'প্রাণভোমরা'র মিথকে আধুনিক ভালোবাসা, আবেগ ও রহস্যের সঙ্গে মিলিয়ে নির্মিত হচ্ছে নতুন ওয়েব সিরিজ 'প্রাণভোমরা'। জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় নির্মিত এই সিরিজটি আসছে iScreen Original Series হিসেবে। এর আগে iScreen-এর 'চক্র' ও 'চক্র ২' ওয়েব সিরিজ নির্মাণ করে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ও সাফল্য অর্জন করেন নির্মাতা ভিকি জাহেদ। সেই ধারাবাহিকতায় এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন সম্পূর্ণ ভিন্ন আবহ ও গল্পের 'প্রাণভোমরা'। রূপকথার পরিচিত একটি মিথকে আধুনিক সময়ের ভালোবাসা, সম্পর্ক, আবেগ ও মনস্তাত্ত্বিক রহস্যের সঙ্গে যুক্ত করে সিরিজটির গল্প নির্মাণ করা হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
