ইউআইইউ'র এরিয়াল রোবোটিক্স টিমকে সংবর্ধনা

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়াল ইউআইইউ। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এরিয়াল রোবোটিক্স টিম (ইউএআরটি) যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস (এসইউএএস) ২০২৬ প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে একটি সংবর্ধনা অনুষ্ঠান গতকাল বুধবার সকাল ১০টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের টালসায় অবস্থিত স্কাইওয়ে রেঞ্জে সম্প্রতি অনুষ্ঠিত হয় এসইউএএস ২০২৬ প্রতিযোগিতা। প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে অসাধারণ সাফল্য অর্জন করে ইউআইইউয়ের এরিয়াল রোবোটিক্স টিম। তাদের অনবদ্য পারফরম্যান্স বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর এরিয়াল রোবোটিক্স দলগুলো থেকে সাফল্য এনে দেয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি