মালয়েশিয়ায় টেকসই উন্নয়ন প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মালয়েশিয়ার মাল্টিমিডিয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিশ্ব টেকসই উন্নয়ন লক্ষ্য-২০২৬ প্রতিযোগিতায় একাধিক পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের বিভিন্ন দল। প্রযুক্তি, উদ্ভাবন, রোবোটিক্স ও টেকসই উন্নয়নভিত্তিক প্রকল্প নিয়ে আয়োজিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় ২৪টি দেশের ১ হাজার ২০০-এর বেশি অংশগ্রহণকারী অংশ নেন। বাংলাদেশের দেশীয় প্রতিনিধি প্রতিষ্ঠান রোবো টেক ভ্যালির নেতৃত্বে প্রতিযোগিতায় অংশ নেয় দেশের বিভিন্ন দল। দলের প্রধান প্রতিনিধি ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এ এস এম আহসানুল সরকার আকিব। প্রতিযোগিতায় টিম নভাট্রিক্স প্লাটিনাম পুরস্কার ও স্বর্ণপদক অর্জনের পাশাপাশি সেরা পাঁচ দলের তালিকায় চতুর্থ স্থান লাভ করে। দলটি শ্রেষ্ঠত্বের বিশেষ স্বীকৃতিও পায়। এলিট ট্রায়ো অর্জন করে প্লাটিনাম পুরস্কার ও স্বর্ণপদক।