ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বর্ণাঢ্য, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শনিবার রাজধানীর আফতাবনগরস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, প্রশাসনের সকল স্তরের সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও এলামনাইদের উপস্থিতিতে রঙিন বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনী পর্বে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি ক্যাম্পাস ও এর আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
