রংপুরে কমেছে অধিকাংশ সবজির দাম
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
রংপুরে সপ্তাহের ব্যবধানে কমেছে অধিকাংশ সবজির দাম। সেইসঙ্গে দাম কমেছে কাঁচামরিচেরও। তবে দাম বেড়েছে পোলট্রি মুরগির ডিমের। এছাড়া অপরিবর্তিত রয়েছে চাল-ডাল ও মাছ-মাংসের দাম।
গতকাল মঙ্গলবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২২০-২৪০ টাকা।এছাড়া পেঁয়াজ গত সপ্তাহের মতোই ৪৫-৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।এদিকে, খুচরা বাজারে পোলট্রি মুরগির লাল ডিমের হালি বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৪৮ টাকা, যা গত সপ্তাহে ছিল ৪৪ থেকে ৪৫ টাকা।টার্মিনাল বাজারের ডিম বিক্রেতা মজিবর রহমান বলেন, বাজারে ডিমের সরবরাহ কমে গেছে। গত সপ্তাহের তুলনায় দাম সামান্য বেড়েছে। সরবরাহ স্বাভাবিক না হলে দাম আরও বাড়তে পারে। সবজি বাজার ঘুরে দেখা যায়, টমেটোর গত সপ্তাহের তুলনায় দাম কমে ১৪০-১৫০ টাকা থেকে হয়েছে ১২০-১৩০ টাকা, গাজর ১৪০-১৫০ টাকা থেকে কমে ১২০-১৩০, কাঁকরোল গত সপ্তাহের মতোই ৬০-৭০, ঝিংগা ৫৫-৬০, চালকুমড়ার (আকারভেদে) দাম কমে ৫৫-৬০ টাকা থেকে হয়েছে ৪০-৫০ টাকা, কাঁচকলার হালি ৩০-৩৫ টাকা থেকে কমে ২০-২৫, দুধুলি ৪৫-৫০ টাকা থেকে কমে ৩৫-৪০, শসা ৪০-৫০ টাকা থেকে বেড়ে ৫০-৬০, লেবুর হালি আগের মতো ১০-১৫ টাকা, চিকন বেগুন ৬০-৭০ টাকা থেকে কমে ৫০-৬০, গোল বেগুন ৯০-১০০ টাকা থেকে কমে ৭০-৮০, পটল আগের মতো ৫৫-৬০ টাকা, ঢেঁড়স ৫৫-৬০, পেঁপে ২৫-৩০, বরবটি ৭০-৮০ থেকে কমে ৬০-৭০ টাকা, করলা ৭০-৮০ টাকা থেকে কমে ৬০-৭০।
