ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৫৪৯ মামলা

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৫৪৯ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

গতকাল ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১১৭, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫২, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪১৩ ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৫৩, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫৭, ট্রাফিক-মিরপুর বিভাগে ৪২৫ ও ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৬৩, ট্রাফিক-গুলশান বিভাগে ৫৬৯টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৫৯৫টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।