বিশ্ব হার্ট দিবসে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের বিশেষ আয়োজন
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে হার্টের সুস্বাস্থ্য নিয়ে সচেতনতা এবং আধুনিক কার্ডিয়াক চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার অঙ্গীকার নিয়ে মাসব্যাপী বিশেষ আয়োজন করেছে মাদানী এভিনিউর ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবসে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের সাফল্য, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। ৩০ সেপ্টেম্বর 'Celebrating Life, Care & Recovery' আয়োজনে এই হসপিটালে চিকিৎসা নেওয়া রোগীদের সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা ভাগ করে নেন এবং ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের ভবিষ্যৎ সেবার পরিকল্পনা সম্পর্কে জানার সুযোগ পান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, উপ-পরিচালক (হাসপাতাল), স্বাস্থ্য অধিদপ্তর (DGHS) ও অধ্যাপক ডা. হাসিনা বানু, সাবেক অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (NICVD)। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
