সিভিল এভিয়েশন একাডেমিতে প্রথমবারের মতো 'Indoctrination Training on Civil Aviation' প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সিভিল এভিয়েশন বিষয়ে মৌলিক ও সমন্বিত ধারণা প্রদানের লক্ষ্যে প্রথমবারের মতো বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সিভিল এভিয়েশন একাডেমির উদ্যোগে আয়োজিত 'Indoctrination Training on Civil Aviation' শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান আজ (০২ অক্টোবর) সিভিল এভিয়েশন একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ২৭ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। গত ১৮-১৯ সেপ্টেম্বর, ২৫-২৬ সেপ্টেম্বর এবং ০২ অক্টোবর ২০২৬ তারিখে মোট পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ জুলকার নায়ন উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
