বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোলজি অ্যান্ড অটিজম (IPNA)-এর উদ্যোগে আজ বৃহস্পতিবার ২০২৬ইং তারিখে সার্টিফিকেট কোর্স অন নিউরোডেভলমমেন্টাল ডিসঅর্ডারস-এনডিডি (Certificate Course on Neuro-developmental Disorders-NDD)-এর ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্'িত ছিলেন ইপনা-এর পরিচালক অধ্যাপক ডা. কাজী আশরাফুল ইসলাম, বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দা তাবাসসুম আলম, সহকারী অধ্যাপক ডা. সানজিদা আহমেদ, সহকারী অধ্যাপক ডা. বিকাশ চন্দ্র পাল, সহকারী অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদাউস সহ বিভাগের অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন চাইল্ড ডেভলমমেন্টাল থেরাপিস্ট, সাইকোলজিস্ট, অটিজম টিচার, নিউট্রিশনিস্ট (Child Developmental Therapist, Psychologist, Autism Teacher, Nutritionist) এবং এনডিডি (NDD) কোর্সের ৭ম ব্যাচের নবাগত শিক্ষার্থীরা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
