আসল পিস্তাচিওর স্বাদে ভরপুর পোলারের নতুন ১ লিটার টাব পিস্তা গ্লেজ আইসক্রিম

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

পোলার আইসক্রিম ভোক্তাদের স্বাদের ভিন্নতা দিতে বাজারে নিয়ে এলো ফাইনেস্ট পিস্তাচিওর প্রিমিয়াম স্বাদের পিস্তা গ্লেজ আইসক্রিম। আসল পেস্তা বাদামের লোভনীয় স্বাদের পিস্তা গ্লেজ আইসক্রিমে- ক্রিমি পিস্তাচিও, রোস্টেড পিস্তা ডাইস আর চকোলেট চিপসের পারফেক্ট কম্বিনেশন ভোক্তাকে দেবে প্রিমিয়াম স্বাদের অভিজ্ঞতা। কক্সবাজারের একটি অভিজাত হোটেলে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে প্রিমিয়াম স্বাদের পিস্তা গ্লেজ আইসক্রিমের শুভসূচনা ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পোলার আইসক্রিমের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম বলেন, 'বর্তমান বাজারে আসল পিস্তাচিওর স্বাদের আইসক্রিমের অভাব পরিপূর্ণ করার লক্ষ্যে আমরা বাজারে আনছি অথেনটিক পিস্তাচিওর স্বাদে পিস্তা গ্লেজ আইসক্রিম।' উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পোলার আইসক্রিমের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম, হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অব মার্কেটিং মো. আবদুল্লাহ-আল-মামুন, হেড অব ব্র্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট সেজুতি সালেক সেতু প্রমুখ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি