এনসিসি ব্যাংকের বৃত্তি পেল ১৪৩ অসচ্ছল মেধাবী শিক্ষার্থী

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের ১৪৩ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে এনসিসি ব্যাংক। শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ বৃত্তি প্রদান করা হয়। সম্প্রতি এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এনসিসি ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন। এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম; উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান; ইভিপি ও সাসটেইনেবল ও উইমেনস ব্যাংকিং বিভাগের প্রধান নিঘাত মমতাজ; এসভিপি ও এনসিসি ব্যাংক ফাউন্ডেশনের প্রধান খন্দকার সাইফুল আলমসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি