ঢাবিকে আমরা একটি সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেছেন, শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই। এক্ষেত্রে সহযোগিতা প্রদানের জন্য তিনি ইন্ডাস্ট্রি ও অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান। গতকাল শনিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগ আয়োজিত 'পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন্টারন্যাশনাল কনফারেন্স'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি