আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে বেস্ট পোস্টার প্রেজেন্টার বাউয়েটের শিক্ষার্থী
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এর ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা রাজশাহী ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির উদ্যোগে রবীন্দ্র ভবনে আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ও গবেষণা মেলা ২০২৬-এ 'বেস্ট পোস্টার প্রেজেন্টার' পুরস্কার অর্জন করেছেন। বাউয়েটের ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা রব দিশা- তার দল মোছা. নুসরাত জাহান ও অরূপ রতন পাল গবেষণা পোস্টারটি উপস্থাপন করেন। গত ১ ও ২ অক্টোবর অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে এডুকেশন অ্যান্ড পাবলিক হেলথ উপ-প্রতিপাদ্যের অধীনে তার দলের গবেষণাপত্রটি পোস্টার আকারে উপস্থাপন করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
