শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

শুরু হচ্ছে আন্তর্জাতিক ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন। 'Run & Rise for Humanity, Recall 102' স্লোগানকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই ম্যারাথন আয়োজন করতে যাচ্ছে। ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২-কে সবার মাঝে পরিচিত করতে এবং অগ্নিকাণ্ডসহ যে কোনো দুর্ঘটনা প্রতিরোধে সচেতন করতে মূলত এ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে ফায়ার সার্ভিস। আগমী ২৮ নভেম্বর ২১.১ কিমি., ১০ কিমি., ৫ কিমি. ও ছোটদের জন্য ১.০২ কিমি. এই চারটি ক্যাটাগরিতে সবার জন্য উন্মুক্ত ম্যারাথনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ক্যাটাগরিগুলোর জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৯০২, ৮০২, ৭০২ ও ৫০২ টাকা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
