ইআবিতে মাস্টার ট্রেইনার বাছাই ও দক্ষতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদ্রাসার শিক্ষকদের মধ্য থেকে দক্ষ মাস্টার ট্রেইনার বাছাই ও তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে 'মাস্টার ট্রেইনার বাছাই ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ ২০২৬' শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল রোববার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, মাদ্রাসা শিক্ষার গুণগত ও যুগোপযোগী উন্নয়নে দক্ষ শিক্ষক তৈরির কোনো বিকল্প নেই। ভালো শিক্ষক তৈরি করা গেলে মাদ্রাসায় শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণও বৃদ্ধি পাবে। আর দক্ষ মাস্টার ট্রেইনারদের মাধ্যমে যোগ্য ও মানসম্মত শিক্ষক তৈরির এ প্রক্রিয়াকে আরও গতিশীল করা সম্ভব। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি