বাউবিতে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সেমিনার

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে দুই দিনব্যাপী সেমিনার শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে বাউবির গাজীপুর ক্যাম্পাসের শিক্ষক কনফারেন্স হলে সেমিনারের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে সেমিনারের উদ্বোধন করেন বিশেষ অতিথি বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি গবেষণা, সেমিনার, সিম্পোজিয়ামসহ বিভিন্ন জ্ঞানচর্চামূলক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে আসছে। বর্তমান প্রশাসন এসব কার্যক্রম আরও জোরদার করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ স্টাডিজ অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, এর মাধ্যমে মুক্তিযুদ্ধের পাশাপাশি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সমাজবিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ আরও সম্প্রসারিত হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি