বিএমইউর অর্থ কমিটির গুরুত্বপূর্ণ সভা
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর সম্মানিত কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে বি ব্লকের শহীদ ডা. মিল্টন হলে গতকাল মঙ্গলবার অর্থ কমিটির ১২২তম গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। অর্থ কমিটির সম্মানিত সদস্য সচিব পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতনের সঞ্চালনায় গুরুত্বপূর্ণ ওই সভায় সংসদ সদস্য ও বিএমইউর অর্থ কমটির সম্মানিত সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান, এমপি, বিএমইউর সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মওদুদুল হক, প্রধান প্রকৌশলী মো. জাফর ইকবাল, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. নাছির উদ্দিন ভূঁঞা প্রমুখ অংশগ্রহণ করেন। গুরুত্বপূর্ণ ওই সভায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগ, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, নিওনেেওটালজি বিভাগ, প্যাথলজি বিভাগ, রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগ, ভাইরোলজি বিভাগ, কার্ডিয়াক সার্জারি বিভাগ, রোবটিক রিহ্যাবিলটেশন সেন্টার, ফিটোম্যাটারনাল মেডিসিন বিভাগ, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ, ফিজিওলজি বিভাগ, অর্থোপেডিক সার্জারি বিভাগের যন্ত্রপাতি ও প্রয়োজনীয় অন্যান্য আনুষঙ্গিক উপকরণ সামগ্রী ক্রয়, বিশ্বিবিদ্যালয়ের বিভিন্ন ধরণের ক্রয় সংক্রান্ত বিষয়সহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। এছাড়া পরিবাগস্' বিএমইউ এর বিদ্যমান একাডেমিক কাম হোস্টেল ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ বিষয়ে বরাদ্দ প্রদান, বিশ্ববিদ্যালয়ের সম্মুখভাগে ল্যান্ডস্কেপিং এর মাধ্যমে আপগ্রেড করার উদ্দেশ্যে বরাদ্দ প্রদান বিষয়ে আলোচনা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
