চট্টগ্রাম-দোহাজারী রেলপথ ডুয়েলগেজ করতে ১৭৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজ রেলপথে রূপান্তর প্রকল্পের নির্মাণকাজ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

এ কাজে পরামর্শক প্রতিষ্ঠানকে ১৭৬ কোটি ৩৮ লাখ ৭ হাজার ২৬১ টাকা পরিশোধ করা হবে। এর মধ্যে সরকারি অর্থের পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণ রয়েছে।

গতকাল বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।