বরিশালে কোস্ট গার্ডের যৌথ অভিযান

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বরিশালে কোস্ট গার্ডের যৌথ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার ও তিনটি বাল্কহেড জব্দ। গতকাল বুধবার ৭ অক্টোবর ২০২৬ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, বরিশালের সদর থানাধীন শায়েস্তাবাদ সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে গত মঙ্গলবার মধ্যরাত ১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন বরিশাল এবং সহকারী কমিশনার (ভূমি), বরিশাল সদরের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে তিনটি বাল্কহেড ও দুটি ড্রেজার জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি