ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব হাসাইন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিকস অ্যান্ড ডাটা সায়েন্স ইনস্টিটিউটের (আইএএসডিএস) মাস্টার্সের শিক্ষার্থী আনদালীব হাসান 'আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড-২০২৬' লাভ করেছেন। গতকাল বৃহস্পতিবার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. জাহিদা গুলশানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হেসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইশরাত রায়হান স্বাগত বক্তব্য দেন। বিভাগের শিক্ষার্থী যারিন তাসনিম নিশাত অনুষ্ঠান সঞ্চালন করেন। এসময় ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
