এনএসইউতে ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্টের বক্তৃতা

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সমসাময়িক বিশ্বরাজনীতি, বৈশ্বিক ক্ষমতার পরিবর্তন এবং আন্তর্জাতিক ব্যবস্থার পরিবর্তন নিয়ে বিশেষ বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের ভিসি কনফারেন্স রুমে 'জিও-স্ট্র্যাটেজিক অ্যাসপেক্টস অব গ্লোবাল পলিটিকস' শীর্ষক এ বিশেষ বক্তৃতায় বিশ্বের বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা ছিলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট (২০০৪-২০১২), সাবেক প্রতিরক্ষামন্ত্রী (২০০৩-২০০৪) এবং ডেমোক্রেটিক পার্টির সাবেক নেতা বরিস তাদিচ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের (এসবিই) ডিন অধ্যাপক একেএম আতিকুর রহমান, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের (এসইপিএস) ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন এবং স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের (এসএইচএলএস) ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি