মোহাম্মদপুরের ফুটপাতেও মিরপুরের মতো অভিযান চালানো হবে
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতেও অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করেপারেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, মোহাম্মদপুর এলাকার খাল সংস্কার ও পুনরুদ্ধার, ডেঙ্গুমুক্ত নগরায়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার, ফুটপাত অবৈধ দখলমুক্ত করে জনগণের চলাচল নিশ্চিতকরণ এবং অটোরিকশা নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। গতকাল শনিবার (১০ অক্টোবর) মোহাম্মদপুর বসিলা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা উত্তর সিটি করেপারেশন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এবং মোহাম্মদপুর ৪০ ফিট খাল সংস্কার কর্মসূচি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ডিএনিসিস প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার। জনগণ যা চায় তাই করা হবে এবং জনগণ যা চায় না তা কখনো করা হবে না।
