আইসিবি চেয়ারম্যান ও সিইও'র রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাজেদা খাতুন দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন। এ সময় তারা প্রকল্পটির পরিকল্পিত নগরায়ণ, নান্দনিক স্থাপত্য, সবুজ পরিবেশ ও আধুনিক কমিউনিটি ব্যবস্থাপনার প্রশংসা করেন। গত শনিবার রূপায়ণ সিটিতে তাদের ফুল দিয়ে স্বাগত জানান রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল। এ সময় আরও উপস্থিত ছিলেন রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব (অব.), রূপায়ণ গ্রুপের সিএফও মো. সাইফুল ইসলাম এবং রূপায়ণ গ্রুপের ডিরেক্টর মার্কেটিং অমিত চক্রবর্তী। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
