ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের তৃতীয় দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গত শনিবার ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে তৃতীয় দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। রোভার স্কাউটদের দীক্ষা অনুষ্ঠানের আগে উপাচার্য নিজেও দীক্ষা গ্রহণ করেন, যা অনুষ্ঠানে বিশেষ তাৎপর্য যোগ করে। অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের কমিশনার মু. ওমর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা রোভারের সম্পাদক ড. মোহা. আককাচ আলী আকাশ এবং জেলা রোভার স্কাউট লিডার (ডিআরএসএল) ফরহাদ হোসেন। এ ছাড়া শান্ত-মারিয়াম ক্রিয়েটিভ অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক নাসরিন জাহান, ঢাকা জেলা রোভারের জেলা রোভার স্কাউট লিডার প্রতিনিধি মোহা. খুরশেদ আলম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি