রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাসস

রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে চন্দ্রিমা থানার আল আরাফা একাডেমির শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এসব বৃক্ষ বিতরণ করা হয়। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি, আল আরাফা একাডেমি স্কুলের প্রধান শিক্ষক মো. সাদেক আলী, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. সোহেল রানা, যুগ্ম-আহ্বায়ক মুজিবুল হক মিলন, যুবদলের সদস্য মোফাজ্জল হোসেন শুভ।

চন্দ্রিমা থানা যুবদলের আয়োজনে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচির সমন্বয় করেন, চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান মানিক, চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদ আলী, ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আকতার হোসেন, বিএনপি নেতা সিরাজ আলী, জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের সদস্য তানভির হোসেন হীরাসহ চন্দ্রিমা থানার বিভিন্ন পর্যায়ের নেতারা।