ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি। ১২ অক্টোবর ২০২৬ বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। মহাপরিচালক হিসেবে ২ বছর ১০ দিন দায়িত্ব পালন শেষে ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করেছেন। গতকাল সোমবার সকাল ৯টায় নবনিযুক্ত মহাপরিচালককে সাথে নিয়ে নারায়ণগঞ্জের জলসিঁড়ি ফায়ার স্টেশনে গাছের চারা রোপণ করেন বিদায়ী মহাপরিচালক। এ সময় অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর সকাল ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে 'মহাপরিচালকের বিদায়ী দরবার' অনুষ্ঠিত হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি