ব্যাংক এশিয়া ও র‍্যানকন মোটর বাইকস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গ্রাহকদের সহজ ও আকর্ষণীয় মোটরবাইক ঋণ সুবিধা প্রদানের লক্ষ্যে ব্যাংক এশিয়া পিএলসি এবং র‍্যানকন মোটর বাইকস লিমিটেডের মধ্যে একটি কৌশলগত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ অংশীদারত্বের আওতায়, র‍্যানকন মোটর বাইকস লিমিটেডের গ্রাহকরা প্রতিযোগিতামূলক সুদহারে ব্যাংক এশিয়ার টু-হুইলার লোন সুবিধা গ্রহণ করতে পারবেন। এছাড়াও এর আওতায় যৌথ বিপণন কার্যক্রম, গ্রাহক সম্পৃক্ততামূলক কর্মসূচি এবং বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালিত হবে। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো. সাব্বির হোসেন এবং র‍্যানকন মোটর বাইকস লিমিটেডের ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি