ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণে ডেসকোর ত্রিপক্ষীয় চুক্তি

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশের টেকসই জ্বালানি উন্নয়ন ও নবায়নযোগ্য  জ্বালানি ব্যবহারের প্রসারে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি ডেসকো, আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এবং ফাইবার এট হোম এর মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদন অনুষ্ঠিত হয়। গত সোমবার আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ্ ইয়াসমিন বেগম। তিনি বলেন, 'আগামী গ্রিষ্মে বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় রুফটপ সোলার স্থাপনের মাধ্যমে ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে জাতীয় গ্রিডে ৩০০০-৪০০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করার লক্ষ্যে সরকার বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে। এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি সকল সরকারি দপ্তরে সৌর বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চত করার নির্দেশনা প্রদান করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে রুফটপ সোলার স্থাপনকে উৎসাহিত করার লক্ষ্যে এই সময়ের মধ্যে স্থাপিত রুফটপ সোলার সিস্টেম হতে বিদ্যুৎ ক্রয়ের জন্য সরকার বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি