চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮৫৭

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে এ অভিযান পরিচালিত হয়। গতকাল রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৮৪ জন, পূর্ববর্তী মামলায় ৫৭ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩২ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৭ জন, ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৭ জন, বিভিন্ন পরোয়ানামূলে ১২৮ জন এবং সাজা পরোয়ানামূলে ২৯ জন রয়েছেন। এছাড়া মাদক মামলায় ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুই জন মাদক বহনকারী ও ৫৭ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৬১ জনসহ অভিযানে মোট ১২০ জনকে গ্রেফতার করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।