জাতীয় পে-স্কেল ২০২৬-এর আলোকে বেতন নির্ধারণ কার্যক্রমের উদ্বোধন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

জাতীয় পে-স্কেল ২০২৬ প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বুধবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী মহোদয় তার কার্যালয়ে অটোমেশন পদ্ধতিতে নতুন বেতন নির্ধারণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সম্মানিত উপাচার্য বলেন, জাতীয় পে-স্কেল ২০২৬-এর আলোকে বিএমইউতে অটোমেশন পদ্ধতিতে বেতন নির্ধারণ কার্যক্রমের এই উদ্যোগ একটি মাইলফলক। এ ধরনের আধুনিক ও স্বচ্ছ পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ে এই প্রথম। বিশ্ববিদ্যালয়ের চারটি প্রধান কার্যক্রম চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা, গবেষণা ও উন্নয়ন। আজকের এই কার্যক্রম বিএমইউর পেপারলেস পদ্ধতিতে আরও এগিয়ে নিয়ে নিবে এবং আর্থিক ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
