শিক্ষার্থীদের হাতে ফ্রি ল্যাপটপ তুলে দিল ড্যাফোডিল পলিটেকনিক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ড্যাফোডিল পলিটেকনিকের One Student One Laptop সুবিধার আওতায় প্রযুক্তি শিক্ষার সমন্বয়ে দক্ষ ও আত্মবিশ্বাসী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গড়ে তোলার লক্ষ্যে ড্যাফোডিল পলিটেকনিকে আয়োজিত হলো ল্যাপটপ বিতরণ কর্মসূচি-২০২৬। এর মাধ্যমে পরিশ্রম ও মেধার স্বীকৃতিতে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো ফ্রি ল্যাপটপ এবং এর সহায়তায় প্রযুক্তিসমৃদ্ধ শিক্ষার মাধ্যমে গড়ে উঠছে আগামী দিনের দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। গতকাল বুধবার রাজধানীর ড্যাফোডিল পলিটেকনিকের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক (পিআইডব্লিউ) ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকতা ড. মোহম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল গ্রুপের কারিগরি শিক্ষাবোর্ডের এফিলিয়েটেড ইন্সটিটিউশন সমূহের নির্বাহী পরিচালক রথীন্দ্রনাথ দাস, উপ-পরিচালক কেএম পারভেজ ববি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল পলিটেকনিকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম জহিররুল ইসলাম ফরহাদ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি